| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৯২৪৫৯৫ বার পঠিত
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ মে) রাতে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে।

এর আগে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে বসেন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব নিবন্ধন স্থগিতের তথ্য জানান।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪