| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে অবৈধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৯৫৫৩১ বার পঠিত
চাঁদপুরে অবৈধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ
ছবির ক্যাপশন: চাঁদপুরে অবৈধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের যৌথ অভিযানে ছোট মাছ নিধনে ব্যবহৃত অবৈধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ড কুমিল্লা থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাস থেকে এসব চয়না দুয়ারি জাল জব্দ করা হয়।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা বাসস্ট্যান্ডে কুমিল্লা থেকে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের একটি বাস থেকে জালগুলো শহরের পুরাণ বাজার নিয়ে যাওয়ার সময় জব্দ করে। বিকেল ৪টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জব্দ ৪০০টি চায়না দুয়ারি জালের মূল্য আনুমানিক ১৪ লাখ টাকা। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি বলে জানান এই কর্মকর্তা।




.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪