| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৯০৩৭৩ বার পঠিত
মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান
ছবির ক্যাপশন: মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের একটি দল অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো.আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন।

দুদকের অভিযানের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি অর্থ বছরে মাদারীপুর সদর হাসপাতালের ঔষধ সামগ্রী, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলা সামগ্রী, কেমিক্যাল রিজেন্ট সামগ্রী ও আসবাবপত্র সামগ্রীর ৬ টি প্যাকেজের দরপত্রে মাদারীপুর সদর হাসপাতালে পাঁচ বছর কাজের অভিজ্ঞতাহীন ও বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাখিলকারী ঠিকাদারী প্রতিষ্ঠানকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পছন্দ অনুযায়ী শুধুমাত্র একটি প্রতিষ্ঠানকে দরপত্রের সবগুলো প্যাকেজের কাজের সুপারিশ করার অভিযোগ পেয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে হাসপাতাল কর্তর্ৃপক্ষের কাছে দরপত্রের বিভিন্ন নথিপত্র দেখতে চায় দুদক। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের দরপত্রের কাগজপত্র অনুসন্ধান করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করবেন।

  

 .

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪