| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট-২০২৫

মাছ বাজার’কে হারিয়েছে ডাবলু মার্কেট

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৫ ইং | ১৪:১৮:৫৮:অপরাহ্ন  |  ১৪৮৬২৭৮ বার পঠিত
মাছ বাজার’কে হারিয়েছে ডাবলু মার্কেট
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বেনাপোল প্রতিনিধি: গত ১৬ আগষ্ট দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে উদ্বোধন হয়েছিল ১৬ দলীয় ‘বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট’-২০২৫। ‘সম্প্রীতির বন্ধনে আমরা’ এমন প্রতিপাদ্য দিয়ে এ খেলার আয়োজন করে বেনাপোল বাজার কমিটি।

এই টুর্ণামেন্টে মোট ১৬টি ফুটবল দল অংশ গ্রহণ করে। সপ্তাহের প্রতি শনিবার এই টুর্ণামেন্টের খেলা ধারাবাহিক ভাবে চলছে। খেলার কর্মসূচি মোতাবেক আজ শনিবার (৬ সেপ্টেম্বর) কোয়াটার ফাইনালে আটটি দল অংশগ্রহণ করে। সমাপনী দিনে সকাল ১০টায় বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠে এ খেলায় অংশ নেয়-ফুটওয়ে ফুটবল একাদশ-নিত্য হাট। ১১.৩০ মিনিটে - হীরা সুপার মার্কেট - এসডি সুপার মার্কেট। বিকাল ৩ টায়-হাট চান্নি -হাজী মোহাম্মদ উল্লাহ সুপার মার্কেট। এবং ৪.৩০ মিনিটে-ডাব্লু মার্কেট বনাম মাছবাজার।

প্রতিযোগীতাপূর্ণ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত খেলায় ফুটওয়ে ফুটবল একাদশ-১ নিত্য হাট-২, বিজয়ী হন। বেলা সাড়ে ১১টায় খেলায় এসডি সুপার মার্কেট -৪, হীরা সুপার মার্কেট -৫ টাইবেকারে বিজয় হন। বিকাল ৩টার খেলায় হাট চান্নি -০-হাজী মোহাম্মদ উল্লাহ সুপার মার্কেট-১ বিজয়ী হন। 

এদিকে সবশেষ বিকাল ৪.৩০ মিনিটের খেলায় ট্রাইবেকারে মাছ বাজারকে-৪ ডাবলু মার্কেট-৫ জয়ী ঘোষনা করা হয়।

খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন, মো. ইয়াসিন আলীমো, রুহুল আমিন (সাতক্ষীর), মো. ইয়ানুর রহমান ও মো. রায়হান উদ্দীন(যশোর) মো, আব্দুল বাসেত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ট্রপি তুলে দেন বেনাপোল বাজার কমিটি’র সভাপতি-মো.আবু তালেব এবং সাধারণ সম্পাদক-মো, রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো তোফাজ্জল হোসেন তুফান, সাইদুর রহমান, প্রচার সম্পাদক মো. সাহাবুদ্দিন খোকন। 

এ সময় পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন-বাজার কমিটি’র সদস্য আবু সাঈদ বকুল ক্রীযা সম্পাদক, সহ বাজার কমিটি’র অন্যান্য নেতৃবৃন্দ। 

আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) উক্ত বলফিল্ড মাঠে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলাপ্রেমী মানুষকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বেনাপোল বাজার কমিটি’র নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪