| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবারে বাংলাদেশের সকল ইসলামি দল একসাথে নির্বাচন করবে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৫ ইং | ১৮:২৫:৩৮:অপরাহ্ন  |  ১৫৭৪৮৯৩ বার পঠিত
এবারে বাংলাদেশের সকল ইসলামি দল একসাথে নির্বাচন করবে
ছবির ক্যাপশন: এবারে বাংলাদেশের সকল ইসলামি দল একসাথে নির্বাচন করবে

সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও রাজশাহি বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এবারে বাংলাদেশের সকল ইসলামি দল একসাথে নির্বাচন করবে। পীর-মাশায়েখ, আলেম ওলামা ও দেশপ্রেমিক সমমনা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহন করবে।  

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর জনগনের দাবি, সংবিধানের মৌলিক পরিবর্তন ও সংস্কার করতে হবে। জুলাই সনদ, জুলাই ঘোষনার আইনি ভিত্তি দিতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। লেভেল প্লেংয়িং ফিল্ড তৈরি করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সরকারের কাছে আহ্বান জানাই অবিলম্বে জনগনের এই দাবি পূরন করুন।

শনিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর জামায়াতে ইসলামি আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

এসময় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, জামায়াতে ইসলামি বাংলাদেশে একটি সন্ত্রাস, চাদাবাজমুক্ত সমাজব্যাবস্থা গড়ে তুলতে চায়। নৈরাজ্যমুক্ত আধুনিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চায়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক শাহজাহান আলী, সেক্রেটারি এ বিএম খায়রুল ইসলাম প্রমূখ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪