| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে কয়লার কারখানায় অভিযান, জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৮৮৬১৪ বার পঠিত
ফরিদপুরে কয়লার কারখানায় অভিযান, জরিমানা
ছবির ক্যাপশন: ফরিদপুরে কয়লার কারখানায় যৌথ বাহিনীর অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে  অবৈধ কয়লার কারখানায় বোয়ালমারী সেনা ক্যাম্প, থানা পুলিশ এবং ফরিদপুর জেলা বন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার তত্ত্বাবধানে দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা মির্জা মিলনকে (৪৫) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে।

জানা যায়, উপজেলার সহস্রাইল দেউলি এলাকায় মিধা ট্রেডার্স নামে একটি কয়লার কারখানা নির্মাণ করে গাছ  পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল কারখানাটি।  ওই কারখানার দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা সহস্রাইল এলাকার বাসিন্দা মির্জা মিলন। যৌথ বাহিনীর অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী, ফরিদপুর বন ও পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. জাহিদ হাসান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আগামী ৭ দিনের মধ্যে কারখানাটি অপসারণ করার নির্দেশ দেন। অপসারণ না করলে পরবর্তী আইন গত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, কয়লার কারখানার তত্ত্বাবধায়কে থাকা মির্জা মিলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কারখানাটি আগামী ৭ দিনের মধ্যে অপসারণ করে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 


.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪