| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ০৬:৪৬:৫৫:পূর্বাহ্ন  |  ১৫৮৫৮৩৬ বার পঠিত
ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২
ছবির ক্যাপশন: দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহনের বাস

ফেনী প্রতিনিধি :

ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বাসের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬) ঘটনাস্থলেই মারা যান। তিনি পাবনার সাথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এছাড়া বাসের হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত হেলপারের পরিচয় শনাক্ত হয়নি।

এছাড়া এ ঘটনার বাসচালক যশোরের জিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আবদুল আলী মোল্লার ছেলে রফিক (৬০) গুরুতর আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি হাফেজিয়া এলাকায় পৌঁছালে সামনে চলন্ত একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে যায়। এসময় বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে সুপারভাইজার রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে হেলপারকেও মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আহত বাসচালক রফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪