| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনা ও ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ০৭:০৯:১৪:পূর্বাহ্ন  |  ১৫৮৯৮৯২ বার পঠিত
পাবনা ও ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ
ছবির ক্যাপশন: পাবনায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন এলাকাবাসী। ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেড়ার সিঅ্যান্ডবি মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে।

অন্যদিকে নির্বাচনি আসন পুনবির্ন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। রোববার সকাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন হাজারো বিক্ষুব্ধ জনতা।

সরেজমিনে দেখা গেছে, ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই, পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়, জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না, গণদাবি অমান্য হলে গণআন্দোলন, নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানব না, বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দেন।

অবরোধকারীরা জানান, অন্যায়ভাবে পাবনা-১ আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত।

বেড়া মডেল থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করছেন লোকজন। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪