| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৮৮৬৪৯ বার পঠিত
শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহজাদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম জাহাঙ্গীর হোসেন শামীমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। রাজনৈতিক সহকর্মীরা মরহুম শামীমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. তানভীর মাহমুদ পলাশ। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

বক্তারা মরহুম জাহাঙ্গীর হোসেন শামীমের রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। মাহফিল শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়।


.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪