| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিপিএটিসি থেকে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তি কার্যক্রম উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ১১:০১:২৪:পূর্বাহ্ন  |  ১৫৫১৫৬৯ বার পঠিত
বিপিএটিসি থেকে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তি কার্যক্রম উদ্বোধন

শেরপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে শেরপুরে আগত ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের দুই সপ্তাহব্যাপী জেলা সংযুক্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওই সময় তিনি প্রশিক্ষণার্থীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

ওই সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এ সংযুক্তি কার্যক্রমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের ১০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। তারা আগামী দুই সপ্তাহব্যাপী শেরপুর জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক প্রক্রিয়া এবং জনসেবামূলক উদ্যোগসমূহ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করবেন। এই প্রশিক্ষণ তাদের নেতৃত্বগুণ, দক্ষতা এবং জনগণের কল্যাণে কাজ করার মানসিকতাকে আরও সমৃদ্ধ করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪