| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বৈরতন্ত্রের মাথাচাড়া রোধে পিআরের বিকল্প নেই : শেরপুরে চরমোনাই পীর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ১১:৩৫:০০:পূর্বাহ্ন  |  ১৫৫৩১৪৯ বার পঠিত
স্বৈরতন্ত্রের  মাথাচাড়া রোধে পিআরের বিকল্প নেই : শেরপুরে চরমোনাই পীর

শেরপুর প্রতিনিধি :মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। নির্বাচনে মাধ্যমে স্বৈরতন্ত্র মাথাচাড়া দিতে পারে। তাই স্বৈরতন্ত্র মাথাচাড়া রোধে পিআরের বিকল্প নেই। তিনি ৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে দলটির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করবে কি না এমন প্রশ্নের জবাবে মুফতী রেজাউল করীম বলেন, আমাদের নির্বাচনে প্রস্তুতি আমরা আগে থেকেই করে রেখেছি। আমার দেশের কল্যাণের জন্য আমরা পিআর পদ্ধতি নিয়ে দাবি করতেই থাকবো। কিন্তু আগের পদ্ধতিতে নির্বাচনে কালো টাকার দৌরাত্ম আছে। সেখানে পেশি শক্তির ব্যবহার ও জানের ঝুঁকি থেকে যায়। যার কারণে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় না। এ অবস্থায় জানের ঝুঁকি নিয়ে আমাদের লোকজনদের মাঠে নামাবো কি না, সেই পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।

তিনি আরও বলেন, পরিস্থিতি অনুকূলে এলে আমাদের কর্মীরা নির্বাচনী মাঠে সক্রিয় হবেন। তবে সহিংস পরিবেশে অংশগ্রহণ নিয়ে দলের ভেতরে শঙ্কা থেকেই যাচ্ছে।

এসময় শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি সভাপতি আলহাজ্ব মাওলানা আবু বকর, উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে জুলাই

সনদের আইনি ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

রিপোর্টার্স ২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪