| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলগী ও হামিরদী ইউপি ফেরতের দাবীতে ভাঙ্গায় বিএনপির অবস্থান কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ১৫:৪৮:৪৮:অপরাহ্ন  |  ১৫৪৫৪৩৫ বার পঠিত
আলগী ও হামিরদী ইউপি ফেরতের দাবীতে ভাঙ্গায় বিএনপির অবস্থান কর্মসূচি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুর-৪ আসন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ২১ জেলার প্রবেশ দ্বার হিসেবে পরিচিত বিশ্বরোড গোলচত্বরের সেতুর নীচে ঘন্টাব্যাপী অবস্থান করে নেতাকর্মীরা। এসময় বক্তারা দুটি ইউনিয়নকে অন্য সংসদীয় আসনে স্থানান্তরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পুনরায়  ফিরিয়ে আনার দাবী জানান। 

বিক্ষোভকারীরা বলেন, আমরা ভাঙ্গা  উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে যুক্ত হতে  চাইনা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা  বিএনপির সাধারন সম্পাদক মো. আইয়ুব মোল্লা, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, ওহিদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে সোবাহান শামীম, যুগ্ন সম্পাদক আবু সাঈদ মুন্সী, আলমগীর কবিরাজ, সাংগঠনিক  সম্পাদক  শহিদুল ইসলাম বিটু মুন্সি, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তুরান, কৃষক দলের সভাপতি খন্দকার আবদুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর বিএনপির সদস্য মিজানুর রহমান পান্নাসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪