| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৮৯৭৫৩ বার পঠিত
আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ
ছবির ক্যাপশন: আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ১০-১২টি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মঙ্গলবার সকালে উপজেলার নাটাই ইউনিয়নের চান্দের বাড়ি ও ছলিম বাড়ির লোকজনের মধ্যে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের চান্দের বাড়ি গোষ্ঠী ও ছলিম বাড়ির গোষ্ঠীর মধ্যে অধিপাত্য বিস্তার নিয়ে অনেক বছর ধরে বিরোধ চলে আসছে। সোমবার রাতে এক গোষ্ঠীর লোকজন আরেক গোষ্ঠীর বাড়িতে মাদক সেবন করা নিয়ে তর্ক-বিতর্ক ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। মঙ্গলবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ ও দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষ হয়।

পরিস্থিতি বিবেচনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।



.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪