ভাঙ্গা প্রতিনিধি :
আরাফাত রহমান কোকো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে রোববার বিকেলে উদ্বোধন করা হয়েছে। খেলার মাঠে জনাকীর্ণ দর্শকের উপস্থিতি উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান। উদ্বোধনী খেলায় তুজারপুর পল্লী উন্নয় ক্লাব ও নগরকান্দা একাদশ অংশ গ্রহন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা বোরহান উদ্দিন সৈকত,জেলা বিএনপির সদস্য সচিব একেকিবরিয়া স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি মুন্সী হাবিবুর রহমান, ওয়াহিদ চৌধুরী, ওবায়দুল আলম সম্রাট, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম, আলমগীর কবিরাজ, তরিকুল ইসলাম, ফারুক মুন্সী, মিজানুর রহমান ভুলু ও আল-আমিন ট্যুর এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান মোঃ আলামিন শেখ প্রমুখ।
সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সোহাগ ভুঁইয়া। পরিচালনায় সাধারণ সম্পাদক বাহা উদদীন জিতু ও মুকুল মোল্লা।
রিপোর্টার্স২৪/সোহাগ