| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক, ১০ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ১৯:৩৮:০১:অপরাহ্ন  |  ১৫৬১৫১১ বার পঠিত
কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক, ১০ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি।

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে মোহাম্মদ আহনাফ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা দেখা যায়। নিখোঁজ মোহাম্মদ আহনাফ ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা বলে জানা গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, সৈকতের বিভিন্ন পয়েন্টে আহনাফকে খোঁজা হচ্ছে। আমরা সম্ভাব্য উপায়ে সব চেষ্টা করছি যেন তাকে পাওয়া যায়।

এইসএসসি পরীক্ষা শেষে অবকাশযাপনে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে আসেন আহনাফ। রোববার দুপুর ২টা ৪০ মিনিটে সৈকতে বন্ধুদের সাথে গোসলে নামেন তিনি। এ সময় আরও দুইজন পর্যটক নিখোঁজ হলেও ১০ ঘণ্টায়ও আহনাফের কোনো হদিস মেলেনি।

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, দুপুরে তিন পর্যটক সাগরে নিখোঁজ হন। আমাদের রেসকিউ টিম ও উদ্ধারকারী বোটের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে আহনাফ এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি।

নিখোঁজ আহনাফের বিষয়ে মুশফিকুর রহিম মুঠোফোনে বলেন, আমরা অনেক চেষ্টা করেছি, ডিসি-প্রশাসনসহ ওখানকার সবাই আমাদের সহযোগিতা করেছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান (২২) একইভাবে গত ৮ জুলাই সৈকতে নিখোঁজ হয়েছিলেন, দুই মাস হতে চললেও তাকে পাওয়া যায়নি।

গত এক বছরে সমুদ্রে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ১১ জন পর্যটক। সি  সেইফ লাইফগার্ডের তথ্য বলছে- এই সময়ে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪