মাদারীপুর প্রতিনিধি :
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আয়োজিত বীমা দাবী পরিশোধ ও কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদারীপুর জেলা শিপ্লকলা একাডেমি মিলনায়তনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বাহার উদ্দিন মজুমদার এবং সাবেক যুগ্ম মহাসচিব জনাব জিয়াউল হক হেলাল উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মাদারীপুর ডিভিশনাল এরিয়ার প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ ছাবেদুর রহমান।
এসময় বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ও সেবা নিশ্চিত করাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মূল লক্ষ্য। কোম্পানি সবসময় সঠিক সময়ে বীমা দাবী পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর মাধ্যমে জনগণের মাঝে বীমা খাতের প্রতি আস্থা আরও দৃঢ় হচ্ছে।
অনুষ্ঠানে ৫ কোটি ১১ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করা হয় এবং কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এস