| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে পাঠাগারের বিরুদ্ধে প্রোপাগান্ডার প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ১০:১৩:২৩:পূর্বাহ্ন  |  ১৫৭৩১০৬ বার পঠিত
কুড়িগ্রামে পাঠাগারের বিরুদ্ধে প্রোপাগান্ডার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের বিরুদ্ধে ১৯ সংগঠনের দেওয়া তথাকথিত মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মানববন্ধন করেছে শিক্ষার্ধীরা।  সোমবার (৮ সেপ্টেম্বর) শহরের কলেজ মোড় চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে শত শত কলেজ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ পাঠাগার দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এখান থেকে লেখাপড়া করে ইতিমধ্যে একজন বিসিএস ক্যাডার, দুইজন নন-ক্যাডার কর্মকর্তা, ৫০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং আরও অনেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থী একরামুল হক বলেন, “এই পাঠাগার আমাদের ভরসার জায়গা। এখানে পড়ে অনেকে জীবনে সফল হয়েছেন।”

অন্যদিকে বক্তা রহিম রেজা বলেন, “ষড়যন্ত্র হটাও, পাঠাগার বাঁচাও, সংস্কৃতির নামে অপসংস্কৃতি নিপাত যাক—পাঠাগার মুক্তি পাক।”

কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ বলেন, “আমরা ধূমপান, মাদক ও রাজনৈতিক প্রভাবমুক্ত একটি মনোরম পরিবেশে পাঠাগার পরিচালনা করছি। এ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসক সিফাত মেহনাজ বরাবর একটি স্মারকলিপি দেন। জেলা প্রশাসক 

বলেন, বিষয়টি বিধি মোতাবেক পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪