| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজি ও জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ১০:৫৪:২০:পূর্বাহ্ন  |  ১৫৮৯৭০৯ বার পঠিত
চাঁদাবাজি ও জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ছবির ক্যাপশন: চাঁদাবাজি ও জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ: চাঁদাবাজি ও জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, জমি দখল ও ভয়-ভীতি প্রদর্শন করে গ্রামবাসীকে অতিষ্ঠ করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। 

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার ফাজিলাবাড়ি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত সাদিকুর রহমান শিপন (৩০) বরাইদ ইউনিয়নের ফাজিলাবাড়ি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

মানববন্ধনে ধামশর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আব্দুর রউফ, জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মো. ঘটু মিয়া, বরাইদ ইউনিয়ন বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস খান, ব্যবসায়ী সুরিত খান, মোহাম্মদ বাবুল খান, শহিদ খান সহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসর সাদিকুল রহমান শিপন সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে বাঁধা দিয়ে করছে চাঁদাবাজি, এলাকায় নিরীহ মানুষের জমি দখল করেছে । এ বিষয়ে এলাকার যে বা যারা তাকে বাঁধা দেওয়ার চেষ্টা করছে তাকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে হত্যার হুমকি দিচ্ছে। তারা আওয়ামী লীগের সময়ও এই এলাকার মানুষদের ওপর জোর জুলুম করেছে। তাদের জোর জুলুম এবং অত্যাচার এখনো চালিয়ে যাচ্ছে তারা। আমরা এলাকাবাসী শিপনগং থেকে মুক্তি চাই। 

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪