| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবিরের বিজয় ৫০ বছরের ধারাবাহিক মেহনতের ফল : গোলাম মাওলা রনি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ০০:৫০:৪২:পূর্বাহ্ন  |  ২২৪০২০১ বার পঠিত
শিবিরের বিজয় ৫০ বছরের ধারাবাহিক মেহনতের ফল : গোলাম মাওলা রনি
ছবির ক্যাপশন: গোলাম মাওলা রনি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবিরের বিজয়কে দীর্ঘমেয়াদি পরিশ্রমের ফল বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি। বুধবার সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, 'ডাকসুতে জামাত শিবিরের বিজয় কোনো ছেলের হাতের মোয়া ছিল না। ৫০ বছরের অবিরত এবং ধারাবাহিক মেহনত, গত ১৫ বছরের কৌশল এবং গত একবছরের সুযোগ কাজে লাগিয়ে তারা যা পেয়েছে তা অনিবার্য ছিল!' 

তিনি বলেন, 'জামাত শিবিরের প্রতিপক্ষের অতি আত্মবিশ্বাস, অহমিকা এবং কৌশল বিনিয়োগ মেহনতের ঘাটতির কারণে যে পরাজয়ের সূচনা হল, তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা কেবল আল্লাহই জানেন।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪