| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৭৯১৭৮ বার পঠিত
ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
ছবির ক্যাপশন: ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

স্টাফ রিপোর্টার :

এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে এই কর্মসূচি দিয়েছেন তারা।

বুধবার (১৪ মে) দুপুর পৌনে ২টা থেকে তারা শাহবাগ অবরোধ করেন। তাদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

তবে, ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এইচএসসি পাসের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে অবিলম্বে স্বীকৃতি প্রদান ও বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪