| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেন আটকে দিলেন অবরোধকারীরা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ০৮:৫৮:০০:পূর্বাহ্ন  |  ১৫৩৯৪৮৯ বার পঠিত
ট্রেন আটকে দিলেন অবরোধকারীরা
ছবির ক্যাপশন: রেলপথ অবরোধ করে ট্রেন আটকে দিয়েছেন আন্দোলনকারীরা।

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ চলছে। রেলপথ অবরোধ চলাকালেই নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছেন হামিরদী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে অবরোধের দ্বিতীয় ধাপে টানা তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি পালনে পুরুষদের পাশাপাশি নারীরাও রাস্তায় নেমেছেন।

জানা গেছে, নকশিকাঁথা ট্রেন হামিরদী এলাকায় পৌঁছলে নারী ও পুরুষরা রেলপথে দাঁড়িয়ে যান। তাদের দাবি, ট্রেন যেতে হলে বুকের ওপর দিয়ে যেতে হবে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।

বিলকিস বেগম নামের এক নারী বলেন বলেন, আমাদের স্বামী-সন্তানরা ভাত খেয়ে কুলি ফেলেন ভাঙ্গায়, সেই ভাঙ্গাকে আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করব।

ভাঙ্গায় দ্বিতীয় ধাপের অবরোধে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশালের বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি গাছ-বাঁশ ফেলে তারা অবরোধ কর্মসূচি পালন করে

ভাঙ্গা জংশন স্টেশন মাস্টার সাকিব হোসেন বলেন, সকাল ৮টা ৩৫ মিনিটে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। রাজবাড়ী থেকে ঢাকাগামী নকশিকাঁথা ভাঙ্গায় আটকে পড়েছে। ঢাকা থেকে খুলনা সুন্দরবন ও রূপসী বাংলা শিবচরে আটকা পড়েছে। অনেক যাত্রী স্বেচ্ছায় নেমে বিকল্প পথে চলে গেছে।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে আমরা আন্দোলনকারীদের যাত্রীদের হয়রানি না করতে বলেছি। না মানলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দেবেন সে মোতাবেক কাজ করা হবে।

ফরিদপুর-৪ সংসদীয় আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত)। এবারের নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসের সময় ভাঙ্গা উপজেলার বড় দুটি ইউনিয়ন (আলগী ও হামিরদী) কে ফরিদপুর-২, সংসদীয় আসনের (নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত) সঙ্গে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন। এ নিয়ে ভাঙ্গা উপজেলার মানুষ আন্দোলন শুরু করে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪