| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১০:১৯:০৩:পূর্বাহ্ন  |  ১৫৬৮৮৩৭ বার পঠিত
খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবির ক্যাপশন: ক্যান্টনমেন্টে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খাগড়াছড়ি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুটি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষিকা রুশদীনা আখতার জাহান। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান ও আবৃত্তি পরিবেশিত হলে অতিথিরা তা উপভোগ করেন। পরে এসএসসি পরীক্ষায় দুটি প্রতিষ্ঠানের মোট ৮৯ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।

এসময় ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “কঠোর পরিশ্রম ও অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের সফলতা অর্জন করতে হবে। ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধারা অব্যাহত রাখতে হবে।”

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪