| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১০:৫০:৩৩:পূর্বাহ্ন  |  ১৫৪২০৯৪ বার পঠিত
শেরপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
ছবির ক্যাপশন: শেরপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শেরপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: আগামী শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে উদযাপন নিশ্চিত করতে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে পূজার সুষ্ঠু ও নিরাপদ আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণ করা হয়। এসময় স্থানীয় কমিটি গঠন, দায়িত্ব বণ্টন ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা ও জরুরি সেবা প্রটোকল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, ৩৯ বিজিবির উপঅধিনায়ক তাহসিন উদ্দিন মাহমুদ, শেরপুর সদর উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল বাতেন, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪