| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসন সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র ফিরে পাওয়ার দাবিতে সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১৩:০৪:৫৩:অপরাহ্ন  |  ১৫৩৭৩০১ বার পঠিত
চরভদ্রাসন সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র ফিরে পাওয়ার দাবিতে সড়ক অবরোধ
ছবির ক্যাপশন: সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র ফিরে পাওয়ার দাবিতে সড়ক অবরোধ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: চরভদ্রাসন সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীরা রবিবার সকাল ১১টার দিকে চরভদ্রাসন বাজারের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দাবি জানানোর পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন।

শিক্ষার্থীরা জানান, চরভদ্রাসন উপজেলা চারটি ইউনিয়ন নিয়ে গঠিত একটি ব্যতিক্রমধর্মী উপজেলা। পদ্মা নদী এ উপজেলা দু’ভাগে বিভক্ত করেছে। চরাঞ্চলের শিক্ষার্থীরা নদী পার হয়ে অন্যত্র গিয়ে পরীক্ষা দিতে গেলে মারাত্মক ভোগান্তি ও দুর্দশার শিকার হবেন। অথচ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চরভদ্রাসন সরকারি কলেজ বহুদিন ধরে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পার্শ্ববর্তী সদরপুরের শিক্ষার্থীরাও একসময় এই কলেজে পড়াশোনা করতেন। তাই পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “আমরা কলেজের প্রভাষককে বিষয়টি জানালেও তিনি অসহায়ত্ব প্রকাশ করেছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, “আমি শিক্ষার্থীদের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জেনে তাদের ডেকে আনি। ১০ জনের একটি প্রতিনিধি দল—উর্মি, মাজিদুল, সাব্বির, শুভ, তানভির, হুসনা, সিনহা, সিনথিয়া, অঙ্কুর ও নাইম—আমার সঙ্গে দেখা করে দাবি জানায়। আমি তাদের আশ্বস্ত করেছি যে, আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও জানান, “রবিবার জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। আগামীকাল সোমবার চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাসকে ছাত্র প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসতে বলেছি। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪