মাদারীপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম। এ উপলক্ষে রোববার কালকিনি উপজেলার সমিতিরহাটে তাঁর নিজ বাড়িতে এক মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।
সভায় মেজর রেজাউল করিম বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে আসছি। চাকরিজীবী থাকা অবস্থায়ও বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বিভিন্ন হুমকি ও মামলার শিকার হয়েছি। তবুও এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখন অবসরপ্রাপ্ত হয়ে পুরো সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমি নিয়মিত অন্যায়ের প্রতিবাদ করে আসছি।
তিনি আরও বলেন, আমি একজন শিক্ষিত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে কালকিনিবাসীর হয়ে সংসদে কথা বলতে চাই এবং এলাকার উন্নয়নে অংশীদার হতে চাই।
মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা