| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প, আতঙ্কে ছুটোছুটি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১৫:০৯:৫১:অপরাহ্ন  |  ১৫৬৩৭৭৯ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প, আতঙ্কে ছুটোছুটি
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে হঠাৎ মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন অনেকে। রোববার (১৪সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প হয়। স্থায়িত্ব ছিল ৫ থেকে ৬ সেকেন্ড। তবে ভূমিকম্পের মাত্রা এখনো জানা যায়নি।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “ভূমিকম্পের বিষয়টি আমরা অবগত আছি। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

ভূমিকম্প অনুভব করা শহরের কালীবাড়ী এলাকার বাসিন্দা কলেজ শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, “হঠাৎ বাসার দরজা-জানালা কাঁপতে শুরু করে। আমি তাড়াতাড়ি বাইরে বের হয়ে যাই। কিছুক্ষণের জন্য ভয়ে দম বন্ধ হয়ে যাচ্ছিল।”

একই এলাকার গৃহিণী নাসরিন আক্তার বলেন, “আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ মনে হলো চুলার হাঁড়ি নড়ে উঠছে। কিছু বুঝে ওঠার আগেই ভূমিকম্প শেষ হয়ে গেল। কিন্তু সেই কয়েক সেকেন্ড অনেক ভয় পেয়েছিলাম।”

স্থানীয়রা জানান, ভূমিকম্পটি সংক্ষিপ্ত সময়ের হলেও হঠাৎ হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪