| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত আমাদের স্বাধীনতার জন্য কিছুই করে নাই: আলতাফ হোসেন চৌধুরী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১৭:২৬:৪০:অপরাহ্ন  |  ১৫৬৬০৫৩ বার পঠিত
ভারত আমাদের স্বাধীনতার জন্য কিছুই করে নাই: আলতাফ হোসেন চৌধুরী
ছবির ক্যাপশন: ভারত আমাদের স্বাধীনতার জন্য কিছুই করে নাই: আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী প্রতিনিধিঃ

বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত কিছুই করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। 

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘ভারত পাকিস্তানকে ভাঙতে চেয়েছিল। একাত্তরে ভারত তা–ই করেছে, পাকিস্তান ভেঙেছে। আমাদের স্বাধীনতার জন্য কিছুই করে নাই। গত স্বাধীনতা দিবসে মোদি সাহেব পরিষ্কার বলেছেন, “একাত্তরের যুদ্ধ ছিল ভারত-পাকিস্তান যুদ্ধ।” মুক্তিযুদ্ধের কথা তিনি বলেননি। তা ছাড়া মুক্তিযুদ্ধের পর ইন্ডিয়ান আর্মি কত বিলিয়ন ডলারের জিনিসপত্র লুট করে নিয়ে গেছে, তা কেউ জানে না। কোনো সাংবাদিক তাদের বিরুদ্ধে লিখতে সাহস পায়নি।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘৫ আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যান, পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করেনি। একমাত্র ভারত তাকে আশ্রয় দিয়ে সেখানে ইন্ডিয়ান আর্মি ক্যাম্পও দিয়েছে। কলকাতায় তাকে একটি অফিসও করে দেওয়া হয়েছে।’

উপজেলা বিএনপির সহসভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সহসভাপতি মাকসুদ আহমেদ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ফিরোজ আলম গোলদার, শ্রমিক দলের সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মো. রাসেল মোল্লা, উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার ও মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুমন তালুকদার বক্তব্য দেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামসের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. নুরু মৃধা, সাবেক দফতর সম্পাদক মো. কাইফুর রহমান, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য তারিকুল ইসলাম, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী, সাবেক সভাপতি হাসিবুল গনি, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আলী হায়দার, সদস্যসচিব মাওলানা নুরুল হক, যুবদলের সদস্যসচিব গাজী আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪