| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর পৌর প্রশাসকের সাথে গরুর হাট ব্যবসায়ীদের আলোচনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ১০:১২:০২:পূর্বাহ্ন  |  ১৫৬৯৯৫৫ বার পঠিত
শেরপুর পৌর প্রশাসকের সাথে গরুর হাট ব্যবসায়ীদের আলোচনা
ছবির ক্যাপশন: শেরপুর পৌর প্রশাসকের সাথে গরুর হাট ব্যবসায়ীদের আলোচনা

শেরপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: শেরপুর পৌর নওহাটা গরুর হাটকে সচল ও জমজমাট রাখার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে গরুর পাইকারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌর প্রশাসক মোঃ শাকিল আহমেদ। এসময় বাজারের সার্বিক পরিবেশ, ক্রেতা-বিক্রেতাদের সুবিধা এবং ব্যবসায়ীদের প্রত্যাশা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শেরপুর গরুর হাট বাজার কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মোঃ বজলুল করিম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, শেরপুর সদর উপজেলা জামায়াতের আব্দুল বাতেন, পৌরসভার কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্যরা, পৌর কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীরা।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪