| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে ছাত্রশিবিরকে সাইকেল উপহার দিলেন আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ১০:৫৩:৫৩:পূর্বাহ্ন  |  ১৫৩৩৮১৫ বার পঠিত
বরিশালে ছাত্রশিবিরকে সাইকেল উপহার দিলেন আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান
ছবির ক্যাপশন: বরিশালে ছাত্রশিবিরকে সাইকেল উপহার দিলেন আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান

বরিশাল প্রতিনিধি : বরিশাল মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাগরদী শাখায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল উপহার দিয়েছেন আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মহানগর শিবিরের সাবেক সভাপতি কামরুল আহসান হাসান।

সোমবার (১৫ সেপ্টেম্বর )  দুপুর ১২ টায় সাগরদী ছাত্র শিবিরের মাঝে উপকার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঁনেসা ফাউন্ডেশনের উপদেষ্টা মো. শাহজাহান গাজী, আব্দুল জব্বার মিয়াজী ট্রাস্টের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান।

ছাত্রশিবিরের পক্ষে উপস্থিত ছিলেন বরিশাল সাগরদী অঞ্চলের থানা তত্ত্বাবধায়ক আসাদুল ইসলাম কবির, থানা সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা শিবিরের ওয়ার্ড সভাপতি মো. তানভীর, সেক্রেটারি মো. আসাদুল ইসলাম প্রমুখ।

সাইকেল বিতরণ শেষে কামরুল আহসান হাসান বলেন, “ছাত্রদের লেখাপড়ার মানোন্নয়ন ও দ্বীন প্রচারের কাজে এই সাইকেল সহায়ক ভূমিকা রাখবে। ইসলামের বিজয়কে ত্বরান্বিত করতে সকল ইসলামপ্রেমী মানুষকে ছাত্রদের কল্যাণে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।”

আয়োজনে উপস্থিত নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সমাজে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪