| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জ সরকারি কলেজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ১১:০৪:১৩:পূর্বাহ্ন  |  ১৫৩৮২৬৮ বার পঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
ছবির ক্যাপশন: সিরাজগঞ্জ সরকারি কলেজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে একটি টিম।

দুদকের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধর বলেন, শিক্ষার্থীদের পরিবহন খাতে নেওয়া ২৫০ টাকা তাদের (শিক্ষার্থী) স্বার্থে ব্যয়ের কোনো প্রমাণ মেলেনি। বরং অধ্যক্ষ ব্যক্তিগতভাবে একটি হাইস গাড়ি ব্যবহার করেছেন। প্রতিটি বিষয় আমরা যাচাই করছি। বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলবে।

এ বিষয়ে অধ্যক্ষ মো.আমিনুল ইসলাম দাবি করেন, একটি টাকাও নয়ছয় করা হয়নি। পরিবহন খাতের অর্থ ব্যাংকে রাখা আছে। প্রয়োজনে ব্যাংক থেকে টাকা নিয়ে নিয়ম অনুযায়ী খরচ করা হয়। একটি মহল শুরু থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

উল্লেখ্য, সম্প্রতি অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগে বলা হয়, কলেজের একটি হাইস গাড়ির রক্ষণাবেক্ষণ, চালকের বেতন ও তেল খরচ বাবদ এক বছরে প্রায় ৬২ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নিকট থেকে প্রতি বছরে ২৫০ টাকা করে আদায় করে প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা তোলা হলেও কলেজে কোনো পরিবহন ব্যবস্থা চালু নেই বলেও অভিযোগ উঠে

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪