| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে সিভিক ফাউন্ডেশনের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ১১:৫৪:০৫:পূর্বাহ্ন  |  ১৫৫০৮১৫ বার পঠিত
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে সিভিক ফাউন্ডেশনের মতবিনিময়
ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে সিভিক ফাউন্ডেশনের মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের অপরাধ পরিস্থিতি এর ধরন, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে একটি বিস্তৃত গবেষণা কার্যক্রম হাতে নিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিভিক ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে ১৫   সোমবার ( ১৫ সেপ্টম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

“Study on Nature of Crimes in Chittagong Hill Tracts: Challenges and Way Forward” শীর্ষক এ গবেষণায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের অভিজ্ঞতা ও মতামতকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সমীক্ষা দল। তারা জানান, পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বিভিন্ন অপরাধের প্রকৃতি ,পেছনের কারণ এবং সমাধানের কার্যকর উপায় খুঁজে বের করতেই এই গবেষণা পরিচালনা করা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন সিভিক ফাউন্ডেশনের হেড অব এডমিন আবু আক্কাছ মো. মেহেন্নবী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং সিভিক ফাউন্ডেশনের গবেষণা প্রতিনিধি মো. মেহেদুন নবী, ইমরান চৌধুরী, সাঈদ বাহাদুর, মো. আবু হেলাল, মিটন আলমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সিভিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সরকার ঘোষিত নীতিমালা (পিপিএ ২০০৬ ও পিপিআর ২০০৮) অনুযায়ী গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীরা কাজ করছেন এবং এ প্রক্রিয়ায় স্থানীয় পর্যায়ে সহযোগিতা অত্যন্ত জরুরি।

মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা থেকে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বিভিন্ন অপরাধের ধরণ, সামাজিক প্রভাব এবং চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা মনে করেন, এই গবেষণা প্রতিবেদন বাস্তবভিত্তিক সমাধান খুঁজে পেতে সহায়ক হবে।

গবেষণা দলের সদস্যরা আশ্বাস দেন—সাংবাদিকদের মতামত ও দিকনির্দেশনা চূড়ান্ত প্রতিবেদনে প্রতিফলিত করা হবে। সভায় আলোচনার সময় পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধের চিত্রও উঠে আসে, যা গবেষণার গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪