| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পানছড়ি হাসপাতাল পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ১২:০৮:২১:অপরাহ্ন  |  ১৫৬৫৭৪৩ বার পঠিত
পানছড়ি  হাসপাতাল পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
ছবির ক্যাপশন: পানছড়ি হাসপাতাল পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে ডা. অনুতোষ চাকমা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেন এবং বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। সারাহ কুক গাইনি বিভাগ ও বায়ো-টেস্ট রুমে সরেজমিন ঘুরে কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। ব্রিটিশ সরকারের সহায়তায় সরবরাহকৃত উপকরণের যথাযথ ব্যবহার দেখে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

হাসপাতাল পরিদর্শন শেষে হাইকমিশনার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মাহিমসহ বিভিন্ন জনপ্রতিনিধি বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ নুরুজ্জামান, বিএনপির সাধারণ সম্পাদক ইউসুপ আলী, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবদল নেতা সেলিম কোম্পানী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ স্থানীয় সাংবাদিক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। সভায় বক্তারা পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা এবং চিকিৎসক সংখ্যা বাড়ানোর দাবি জানান।

মতবিনিময় শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪