| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পতিত স্বৈরাচার আর তাদের দোসররা গণতন্ত্রের শত্রু: খায়ের ভূঁইয়া

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ১২:২১:৩৮:অপরাহ্ন  |  ১৫৬১৭৪৮ বার পঠিত
পতিত স্বৈরাচার আর তাদের  দোসররা গণতন্ত্রের শত্রু: খায়ের ভূঁইয়া
ছবির ক্যাপশন: পতিত স্বৈরাচার আর তাদের দোসররা গণতন্ত্রের শত্রু: খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, পতিত স্বৈরাচার, তাদের  দোসররা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শত্রুরা দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনতে হবে।

আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, বাংলাদেশের জনগণ শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে, আন্দোলন-সংগ্রাম করেছে—শুধুমাত্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। অবিলম্বে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে চূড়ান্ত নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আর কোনো তালবাহানা জনগণ মেনে নেবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার করাতিরহাট এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২৪শের গণঅভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ষড়যন্ত্র চক্রান্ত ভেদ করে।

শহীদদের রক্তের সাথে মুনাফেকি করতে পারব না। বিএনপি দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য অতীতের মতো কারও সাথে কোন আপোষ করবে না।” 

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, সাবেক আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, বিএনপি নেতা রাব্বি এলাহী জহির  সাইদুর রহমান ভুট্টু, জামাল হোছাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুবদল নেতা আমির আহমেদ রাজু প্রমুখ।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪