| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় ২ সিএনজি আরোহী নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ১৩:০৮:৪৮:অপরাহ্ন  |  ১৫৬৮৮০৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় ২ সিএনজি আরোহী নিহত
ছবির ক্যাপশন: চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় সিএনজি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রিশনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুল ইসলামের স্ত্রী পপি আক্তার (২০) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশাচালক সাদেক মিয়া (১৮)।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, দুপুরে কসবা থেকে আখাউড়াগামী একটি সিএনজি গ্রিশনগর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সাদেক ও যাত্রী পপি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪