মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা-ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় উপজেলার ব্রি-কালিয়াকৈর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগীর পরিবারের সদস্য ও সাংবাদিক আজিজুল হাকিম সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সাংবাদিক আজিজুল হাকিম বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আজিজুল হাকিমের পরিবারের সঙ্গে চাচাত ভাইয়ের বউ মধুমালা বিরোধ চলছিলো। এরই জেরে সোমবার সকালে মধুমালা বেগম, তার মেয়ে সুমাইয়া আক্তার, বোন রংমালা আক্তার, বোন জামাই মবজেল ও মধুমালার বাবা তোতা মিয়াসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন বাঁশের লাঠি নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এরপর অভিযুক্তরা ঘরে ঢুকে গালিগালাজ করতে থাকে। এ সময় ভুক্তভোগীর ভাই নান্ন মিয়া প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। হামলার সময় তাদের মা সম্পি বেগম বাধা দিতে গেলে তাকেও কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে জখম করা হয়। পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আহত নান্ন মিয়া ও সম্পি বেগমকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এবিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা