| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজের দুইদিন পর নদী থেকে ইমামের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ০৬:২২:৩৮:পূর্বাহ্ন  |  ১৫৪২৬৯৩ বার পঠিত
নিখোঁজের দুইদিন পর নদী থেকে ইমামের মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: মানিকগঞ্জের ঘিওর থানা

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের দুইদিন পর স্থানীয় খিড়াই নদী থেকে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয়রা খিড়াই নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ইমামের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গত এক বছর ধরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রোববার ভোরে তিনি ফজরের নামাজ পড়ান। তবে যোহরের নামাজের সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের ইমাম সাহেব গত রোববার ফজরের নামাজ পড়িয়েছেন। কিন্তু যোহরের নামাজে হাজির না হওয়ায় আমরা খোঁজ শুরু করি। আজ সকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখি। বিষয়টি খুবই মর্মান্তিক।

ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’





এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪