লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তারুণ্যের উৎসব” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংক পিএলসি লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক হিমাদ্রি ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, অভিভাবক সদস্য আব্দুল্লাহ, জিল্লুর রহিম কলেজের শিক্ষক হারুনুর রশিদ, কপিল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক শহিদুল হক, মান্দারী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল মিজানুর রহমান,শিক্ষক ইসমাইল হোসেন ও বিউটি রানী দেবী, উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা এবং শিক্ষক জসিম উদ্দিন।
ব্যাংকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন শাখার কর্মকর্তা ফয়সাল, রুবায়েত ইসলাম, তাসলিমুন নাহার রিজু ও এস. এম. ফয়সাল।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের ব্যাংকিং ব্যবস্থার সাথে পরিচিত করান। তারা ব্যাংকের বিভিন্ন সুবিধা, সঞ্চয়ের গুরুত্ব এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিংয়ের সহজলভ্য সেবা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে তরুণরা ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবে, যা সময় ও খরচ সাশ্রয় করবে।পাশাপাশি উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য ব্যাংকের বিভিন্ন সুবিধা কীভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তাও তুলে ধরা হয়।
শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। ব্যাংকিং সম্পর্কে বাস্তব ধারণা পাওয়ায় তারা ভবিষ্যতে সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে আরও আগ্রহী হবেন।
উৎসবে শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক চর্চা, সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা