| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কর্ণফুলী এলাকা থেকে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ০১:৫৯:০০:পূর্বাহ্ন  |  ২২৩৪৫৯৮ বার পঠিত
কর্ণফুলী এলাকা থেকে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার
ছবির ক্যাপশন: কর্ণফুলী এলাকা থেকে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : কর্ণফুলী এলাকাতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার জুলধা ও নগরীর রেয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলা যুবলীগের সংগঠক আমজাদ হোসেন টুটুল (৩৭), চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগ নেতা হোসাইন মামুন (৩৫) এবং শিকলবাহা যুবলীগের সংগঠক মো. দিদার। তারা তিনজনেই উপজেলার চরপাথরঘাটা ইছানগর ও শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, ডেভিল নামে বিশেষ অভিযানের অংশ হিসেবে টুটুল ও মামুনকে রিয়াজুদ্দিন বাজার থেকে এবং দিদারকে জুলধা কেইপিজেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তবে তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা বা ওয়ারেন্ট ছিল কি না—এ বিষয়ে সাংবাদিকদের পুলিশ নিশ্চিত তথ্য দিতে পারেনি।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪