| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকটের প্রতিবাদে কৃষক আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ০৯:০৬:০৮:পূর্বাহ্ন  |  ১৫২১৮০৭ বার পঠিত
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকটের প্রতিবাদে কৃষক আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
ছবির ক্যাপশন: কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকটের প্রতিবাদে কৃষক আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

এস. এম. সোহেল ইমাম (রাতিন খান), কুড়িগ্রাম: চলতি আমন মৌসুমে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে অংশ নেন কৃষকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম জুয়েল, জেলা আহ্বায়ক মো. মন্তাজ আলী, সদস্য সচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার মো. ফারুক হোসেন প্রমুখ। মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মামুনুর রশীদ মামুন ও এনাম রাজু। সভায় সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, সিন্ডিকেটের দৌরাত্ম্যে কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন তারা। অবিলম্বে এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেন বক্তারা। এসময় ‘জাগো কৃষক, সংঘবদ্ধ হও’ স্লোগান দিয়ে কৃষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

পরে তিন দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে কৃষক আন্দোলনের নেতারা।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪