| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩ মামলা থেকে অব্যাহতি পেলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ১০:০৬:২০:পূর্বাহ্ন  |  ১৫২৫১০০ বার পঠিত
৩ মামলা থেকে অব্যাহতি পেলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন
ছবির ক্যাপশন: ৩ মামলা থেকে অব্যাহতি পেলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনকে তিন মামলায় অব্যাহতি দিয়েছেন চট্টগ্রামের আদালত। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা ২য় জজ আবদুর রহমানের আদালত বাংলাদেশ সচিবালয় আইন শাখা কর্তৃক নির্দেশিত মামলা সমুহ অনুযায়ী প্রতিবেদন গ্রহণ করে ডা. শাহাদাত হোসেনকে অব্যাহতি দেন। 

ডা. শাহাদাত হোসেনের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে এসব মামলা দায়ের করা হয়েছিল।

মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুস সাত্তার, সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক, এডভোকেট মফিজুল হক ভূইয়া, এডভোকেট তারিক আহমেদ সহ বিপুল সংখ্যক আইনজীবী। 

এসময় আদালত প্রাঙ্গণে চসিক মেয়র উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে আমাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমত, আদালতের ন্যায়বিচার এবং আপনাদের দোয়া-ভালোবাসার কারণে আমি আজ অব্যাহতি পেলাম। সত্যকে কখনোই চাপা দেওয়া যায় না। আমি জনগণের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন অবিচল থাকব। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারো জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪