| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে সিন্ডিকেট করে বেশি দামে সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ১১:১৮:৫৬:পূর্বাহ্ন  |  ১৫৩৯৫৯৯ বার পঠিত
শেরপুরে সিন্ডিকেট করে বেশি দামে সার বিক্রি, বিএডিসি ডিলারকে  জরিমানা
ছবির ক্যাপশন: বিএডিসি ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

শেরপুর  (ময়মনসিংহ) প্রতিনিধি: শেরপুরে সিন্ডিকেট করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক বিএডিসি সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে লাইসেন্স ছাড়া সার বিক্রি করার অপরাধে আরও এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আখেরমামুদ বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সংকট তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে বেশি দামে সার বিক্রি করে আসছিল। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় বিএডিসি ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি লাইসেন্স ছাড়াই সার বিক্রির দায়ে কীটনাশক বিক্রেতা শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির সুযোগ নেই। কৃষকের স্বার্থ রক্ষায় অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪