| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ নিয়োজিত থাকবে’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ১৪:০১:৩৯:অপরাহ্ন  |  ১৫২৪৮৭৪ বার পঠিত
‘রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ নিয়োজিত থাকবে’
ছবির ক্যাপশন: সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা দল কাজ করছে। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করছেন। বিশ্ববিদ্যালয়ের এরিয়া যেহেতু অনেক বড় এবং বিভিন্ন প্রবেশপথ রয়েছে সেহেতু আমরা কেন্দ্রভিত্তিক একটা বলয় তৈরি করব। আর তা নির্বাচনের আগের দিন থেকে কার্যকর হবে।

তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে কোন জায়গায় কি ধরনের নিরাপত্তা লাগবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা সে অনুযায়ী পরিকল্পনা সাজাব।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৪৮ জন, সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন ও ১৭টি আবাসিক হলে ৫৯৭ জন রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ১৭টি আবাসিক হলে ভিপি পদে ৬১, জিএস পদে ৫৮ জন ও এজিএস পদে ৫৭ জন রয়েছেন। ‎এদের মধ্যে মেয়েদের ৬টি আবাসিক হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদেও ১৬ জন ও এজিএস পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪