গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে যথাযথ রাষ্ট্রীয় সম্মান 'গার্ড অব অনার' প্রদর্শনের মধ্য দিয়ে জানাযা ও দাফন সম্পন্ন হলো জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম মীর (লাল মিয়া)'র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় কামারগাঁও মীরবাড়ি পাঞ্জেখানা মসজিদ প্রাঙ্গণে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদুল হক ও মুক্তিযোদ্ধা কমান্ড ঘাগটিয়া ইউনিটের সাবেক কমান্ডার এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলামের যৌথ নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদাণ করেন।জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রিপোর্টার্স২৩/সাইফ