| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে নদীপথে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩ যুবক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ০০:১৯:২১:পূর্বাহ্ন  |  ১৫২৩১৫৪ বার পঠিত
ভারতে নদীপথে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩ যুবক
ছবির ক্যাপশন: ভারতে নদীপথে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩ যুবক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চোরাচালানের উদ্দেশ্যে নদীপথে নৌকা দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় তিনজন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। 

এর আগে ভোর ৪টার দিকে ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/৫৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে তিনটি বাটন মোবাইল ফোন ও ভারতীয় ৭০ রূপি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের এমতাজুল হকের ছেলে শামিম হোসেন (২৭), সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ কর্মকার (২৩) ও শিবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের মো. সাত্তারের ছেলে মিজানুর রহমান (২৩)।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, নৌকা দিয়ে নদীপথে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তারা। পরবর্তীতে বিজিবির একটি চৌকস টহল দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। পরে বাংলাদেশে ফেরত আসার সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় ভোলাহাট থানায় আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় বিজিবি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪