| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ০৬:১৫:৫১:পূর্বাহ্ন  |  ১৫২৩০৮১ বার পঠিত
গোপালগঞ্জে ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত
ছবির ক্যাপশন: গোপালগঞ্জে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সীমান্ত যশোরের বেনাপোলের পোটখালী এলাকার মুফিজুর রহমানের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই জয়রাম বিশ্বাস জানান, আজ সকাল ৮টারদিকে খুলনাগামী একটি কাভার্ড ভ্যান সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ভ্যানটির হেলাপর নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪