বগুড়া প্রতিনিধি: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় ম্যাক্স মোটেলে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শেখ ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য দেন উপদেষ্টা এড. পলাশ খন্দকার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি কবি ইসলাম রফিক।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, এড. মোহাম্মেল হক (পিপি), বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চিফ মহসিন আলী রাজু ও প্রতিষ্ঠাতা সদস্য কবি মাহমুদ হোসেন পিন্টু। শুভেচ্ছা বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহিদ আক্তার, গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির রহমান, কবি ফিরোজ শাহ, কথাসাহিত্যিক নাহিদ হাসান রবিন এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দিনক্ষণ সম্পাদক ও প্রকাশক আব্দুর রশিদ প্রবাল, দূর্গাহাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ময়নুল আহসান, সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী, কবি সম্পাদক রবিউল আলম অশ্রু, তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক মোমিন শাওনসহ আরও অনেকে।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি সিকতা কাজল, জীবন সাহা, বিশ্বজিৎ দাশ, আমিনুল ইসলাম রনজু, শাহাদত হোসেন, আবু রায়হান, মাহবুব টুটুল, প্রিয়ম পলাশ, এস এম আনিছুর রহমান, অনন্য রাসেল, শাকিবুল শাকিল ও জিহাদ শাকিদার। আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী অলক পাল, প্রতত সিদ্দিক এবং উচ্চারণ একাডেমির শিশুশিল্পীরা।
এ সময় প্রধান অতিথিকে কবি সম্মেলন ২০২৪ এর শুভেচ্ছা স্মারক প্রদান করেন সংগঠনের উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ। উত্তরীয় পরিয়ে দেন প্রতিষ্ঠাতা সদস্য কবি শেখ ফিরোজ আহমদ ও এড. পলাশ খন্দকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলক পাল।
উল্লেখ্য, বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা