| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাজেকে দুর্ঘটনা: খুবি ছাত্রী নিহত, আহত ১২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ০৪:২৭:১৪:পূর্বাহ্ন  |  ২২৩১৫৪৫ বার পঠিত
সাজেকে দুর্ঘটনা: খুবি ছাত্রী নিহত, আহত ১২
ছবির ক্যাপশন: সাজেকের হাউস পাড়া এলাকায় দুর্ঘটনাকবলিত জিপ।

রাঙামাটি প্রতিনিধি : সাজেক থেকে ফেরার পথে জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ পর্যটক আহত হয়েছেন। এরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাউজপাড়া এলাকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জিপ গাড়িটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহত ও আহতের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।

রিপোর্টার্স ২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪