| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ১০:৩৯:৩৬:পূর্বাহ্ন  |  ১৫৪৭৭৮৬ বার পঠিত
মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা
ছবির ক্যাপশন: সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি—হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, ধর্মের নামে একটি বিশেষ শ্রেণী বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। নিজেদের মধ্যে হিংসা লাগিয়ে দেওয়া হচ্ছে। দেশেকে সুন্দর করতে হলে দেশের সকল মানুষকে গুরুত্ব দিতে হবে। হিন্দু, মুসলিম, খৃষ্টানসহ প্রতিটি ধর্মে শান্তির কথা বলা আছে কিন্তু আমরা সে কথা মানছি না। আমাদের সকলের দায়িত্ব শান্তিপূর্ণ অবস্থায় থাকা, কোন গোষ্ঠীর প্রলোভনে উস্কানি দেওয়া নয়। কিন্তু অনেকেই না জানার কারণে ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। সবার আগে আমাদের দেশের কথা চিন্তা করে আমাদের শান্তিপূর্ণ অবস্থায় থাকতে হবে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪