| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলা মায়ের কোল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ১৫:৪৪:৩০:অপরাহ্ন  |  ১৪৩৩০৭৬ বার পঠিত
বাংলা মায়ের কোল

আর আই রফিক 

তোমার কোলে জন্ম নিয়ে ধন্য মাগো আমি,

তোমার বুকের আলো বাতাস সোনার চেয়েও দামী।

টিয়া রংয়ের শাড়ী পরে অপরূপা তুমি,

ধরণীতে আর দেখি না তোমার তূল্য ভূমি।


ষড়ঋতু সাজায় যখন তোমায় নানান সাজে,

ভালবাসা উথলে উঠে আমার হৃদয় মাঝে।

গ্রীষ্মকালে আম কাঠালের মন মাতানো ঘ্রাণে,

উদাস করে দোলা জাগায় আমার দেহ প্রাণে।

 

বর্ষা কালে বিলের জলে শত শত পাখি,

প্রকৃতিকে দেয় মাতিয়ে কিচির মিচির ডাকি।

শরৎ এলে কাশের ফুলে উড়ায় সাদা দাড়ি,

হেমন্তেরই সোনার ধানে ভরে গাঁয়ের বাড়ি।


শীতে তোমার খেজুর গুড়ে ভাপা পুলি পিঠে,

তৈরী করে সবার ঘরে খেতে বেজায় মিঠে।

বসন্তে লাল শিমুল পলাশ ফোটে চারিদিকে, 

রাঙিয়ে দেয় নতুন সাজে তোমার প্রকৃতিকে।


দুনিয়াটা ছাড়তে হবে পরপারের ডাকে,

তবু আমি ছাড়তে নারাজ তোমার মত মাকে।

এই মিনতি বাংলা মাগো আমি ঘুমিয়ে গেলে,

তোমার বুকেই রেখো আমায় দিয়ো নাকো ফেলে।   


লেখক :  কবি ও উপন্যাসিক

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪