| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হঠাৎ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০১:৫২:১০:পূর্বাহ্ন  |  ২২১২৭২১ বার পঠিত
হঠাৎ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: হঠাৎ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকার সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারির জন্য সময় বেঁধে দিয়েছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। আগামী সোমবারের (২২ সেপ্টেম্বর) মধ্যে এ অধ্যাদেশ জারি না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।  

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহিদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এর আগে, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ জারির মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসন করতে হবে বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, ২০১৭ সালের পর যে শিক্ষকরা কখনও শিক্ষার্থীদের পাশে ছিল না, এখন সাত কলেজের সমস্যা নিরসনের দিকে এগোলে তারা বাধা দেয়ার চেষ্টা করছেন। এ সময় অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান হবে না বলেও উল্লেখ করেন তারা।

এছাড়া, আন্দোলনে গেলে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল খারাপ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন সাত কলেজের শিক্ষার্থীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪